1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদের আগেই বাজারে আসছে বঙ্গবন্ধু বিহীন নতুন টাকার নোট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

ঈদের আগেই বাজারে আসছে বঙ্গবন্ধু বিহীন নতুন টাকার নোট

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত
নতুন টাকার নোট

বঙ্গবন্ধু নেই, ফিরে এলো ইতিহাসের গ্রাফিতি নকশা!
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংক আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাড়ার তোড়জোড় শুরু করেছে। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতিমধ্যে এসব নোট ছাপাতে ব্যস্ত সময় পার করছে বলে জানা গেছে।

বিশেষ সূত্রে জানা গেছে, নতুন নোট থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তার পরিবর্তে ফিরে আসছে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক গ্রাফিতি ও পুরোনো নকশার ছোঁয়া। এই পরিবর্তনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের আগেই বাজারে আসবে নতুন নকশার নোট। তিনি বলেন, “নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি আমরা নিচ্ছি।” তবে ঠিক কোন দিন কোন নোট বাজারে আসবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

বাংলাদেশ ব্যাংকের আরেক শীর্ষ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, টাঁকশালে ২০ টাকার নোটের কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহেই তা ব্যাংকে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এরপরের সপ্তাহে আসবে ৫০ ও ১০০০ টাকার নোট। কবে নাগাদ সাধারণ মানুষের হাতে এই নোট পৌঁছাবে, সে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও বলেন, “প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখায় নোট পাঠানো হবে। এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছাবে। ঈদের ছুটির আগেই সীমিত আকারে এসব নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে চাহিদার তুলনায় ছাপা কিছুটা কম হচ্ছে।”

প্রসঙ্গত, গত ১০ মার্চ বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে বিতর্কের জেরে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে নতুন নোট বিনিময় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলে। একইসঙ্গে শাখায় থাকা নোটগুলো বিনিময় না করে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

এরপর থেকেই নতুন নোটের সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বাজারে ছেঁড়া ও জরাজীর্ণ নোটের প্রাদুর্ভাব বাড়তে থাকে, যা সাধারণ মানুষের ভোগান্তি ডেকে আনে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..