1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে বিশেষ উদ্যোগ : বাণিজ্য উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে বিশেষ উদ্যোগ : বাণিজ্য উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
বাণিজ্য উপদেষ্টা

কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পেতে বড় সিদ্ধান্ত নেয়া হলো।
অনলাইন ডেস্ক

চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাঁচা চামড়ার মূল্য সুরক্ষায় প্রয়োজনে তা রফতানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানিকে কেন্দ্র করে গঠিত ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা জানান, এবছর কোরবানির আগে চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে মাদরাসা, এতিমখানা ও গ্রামাঞ্চলে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণের পদ্ধতি সহজভাবে বোঝাতে ভিডিও চিত্র প্রচার করা হবে। এছাড়া কোরবানির হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্তও জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবার স্থল ও নৌপথ ছাড়াও রেলপথে পশু পরিবহন নিশ্চিত করা হবে। হাটে থাকবে ভেটেরিনারি ক্লিনিক, যাতে প্রাণীদের চিকিৎসা নিশ্চিত করা যায়।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেন, পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। এ ছাড়া খোলা হবে হটলাইন নাম্বার, অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..