1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
শ্রমিকের পাওনা শোধ না

পাওনা না মেটালে ঈদ কাটবে জেলের ভেতর!
অনলাইন ডেস্ক

ঈদুল আজহা ঘিরে শ্রমিকদের পাওনা ২৮ তারিখের মধ্যে না মেটালে অভিযুক্ত মালিকদের গ্রেফতারের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদে নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে নেওয়া পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ঈদের আগে শ্রমিকদের বকেয়া ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। সময়ক্ষেপণ হলে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেফতার করা হবে।”

উপদেষ্টা আরও জানান, যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে এবং তারা বিদেশে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে।

তিনি বলেন, “বেতন না দিলে মালিকরা শুধু দেশের বাইরে নয়, রাজধানীর বাইরে যাওয়ারও সুযোগ পাবেন না। দুই পথ খোলা — পাওনা মেটানো কিংবা জেলে যাওয়া।”

ইতোমধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও যোগ করেন, “এগুলো শুরু মাত্র, আরও অনেকের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে জিরো টলারেন্সে রয়েছি। এটা ঈদের আনন্দে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..