বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
স্টুডিও দেখানোর নাম করে নোবেলের ভয়াবহ ফাঁদ!
অনলাইন ডেস্ক
রাজধানীর ডেমরা থানায় নারী নির্যাতন ও ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) গভীর রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডেমরা থানার একটি সূত্র জানায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় নোবেল ও ভিকটিমের। এরপর থেকে তারা নিয়মিত যোগাযোগে থাকলেও ২০২৩ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো মোহাম্মদপুরে দেখা করেন। সেই সাক্ষাতের পর নোবেল তার ডেমরার বাসায় ‘স্টুডিও দেখানোর’ নাম করে তরুণীকে নিয়ে যান।
তথ্যসূত্র আরও জানায়, বাসায় নিয়ে গিয়ে ২/৩ জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় তরুণীকে জোরপূর্বক আটকে রাখা হয়। এ সময় ভিকটিমের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলেন নোবেল। এরপর তিনি মাদকাসক্ত অবস্থায় একাধিকবার তরুণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং ধর্ষণ করেন। ভয়াবহ এই ঘটনার ভিডিও ধারণও করা হয়।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পারে। অবশেষে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চায় তারা। সোমবার (১৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।
ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত নোবেলই অপরাধের মূল হোতা। এরপরই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে গণমাধ্যম।