বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, নোবেল এখন পুলিশের হাতে!
অনলাইন ডেস্ক
নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নারী নির্যাতনের অভিযোগে গত সোমবার (১৯ মে) রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে।
রিমান্ড প্রসঙ্গে তিনি জানান, আপাতত রিমান্ডের আবেদন করা হবে না, তবে পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে এক নারীকে মারধর করে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এই ভিডিও প্রকাশের পর ভুক্তভোগী নারী গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।