1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্র আন্দোলনের সময় নিহত আরও একজনের লাশ শনাক্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

ছাত্র আন্দোলনের সময় নিহত আরও একজনের লাশ শনাক্ত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত
মৃত্যু

ছাত্র আন্দোলনের সময় নিহত আরও একজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার নাম মো. তারেক (১৮)। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনাক্ত করেন গত রোববার নিহত তারেকের স্বজনেরা।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার তারেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তারেক রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দরজির দোকানে কাজ করতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তারেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন ।

তারেকের ফুফাতো বোন তানিয়া আক্তার বলেন, তারেক যাত্রাবাড়ীর বিবির বাগিচার ১ নম্বর গেট এলাকার একটি মেসে থাকতেন। গত ১৫ আগস্ট তিনি তারেকের কর্মস্থলে গিয়ে জানতে পারেন, ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে তারেক মেসের বাইরে যান। তিনি মাঝেমধ্যে কোটা সংস্কার আন্দোলনে যেতেন বলে তিনি জানতে পারেন। তারেকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর খোঁজ পাচ্ছিলেন না তাঁরা।

তানিয়া বলেন, গত রোববার ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে আঙুলের একটি কালো রঙের আংটি, চুল-দাড়ি দেখে তাঁরা তারেকের লাশ শনাক্ত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহায়তায় শাহবাগ থানা-পুলিশ তারেকের মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করে। গ্রামের বাড়িতে তাঁর দাফনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

তারেকের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের ওমরপুর গ্রামে। পাঁচ ভাইয়ের মধ্যে তারেক সবার বড়। তার বাবা মো. রিয়াজ পেশায় কৃষক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..