1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীলের ভূমিকায় দেখতে চাই না : সারজিস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীলের ভূমিকায় দেখতে চাই না : সারজিস

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত
সারজিস

গোপালগঞ্জে ষড়যন্ত্র! এবার মুজিববাদ রুখতে হবে ঐক্যবদ্ধভাবে!
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীল প্রশাসন নয়, বরং ‘অভ্যুত্থান-পরবর্তী বিপ্লবী সরকার’ হিসেবে দেখতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা সারজিস বলেন, “একটি অভ্যুত্থান পেরিয়ে আরেকটি জুলাইয়ে পা রেখেছি। কিন্তু ষড়যন্ত্রে মুজিববাদীরা এখনও সক্রিয়। গোপালগঞ্জ এখনো তাদের ঘাঁটি। শুধু আইন নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবেও এই মুজিববাদকে গুড়িয়ে দিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মুজিববাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সব সৈনিককে এক হতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে আবারো ভারতপন্থী-মুজিববাদী অপশক্তি সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে তাদের কোনো ঠাঁই হবে না। ভারতীয় আধিপত্যের জায়গা হবে না এই ভূখণ্ডে।”

সারজিস অভিযোগ করেন, “হাজার হাজার ছাত্রজনতা জীবন দিয়েছে। ৫ আগস্টের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা এখনও অপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো ‘সুশীল সরকার’ হিসেবে নয়, বরং ‘অভ্যুত্থান পরবর্তী সরকার’ হিসেবে দেখতে চাই। আমরা খুনি হাসিনার বিচার চাই। বিচারব্যবস্থা কোনো দলের হাতিয়ার হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতাসীনদের দলদাস হয়ে থাকলে চলবে না। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাই। নারী ও সংখ্যালঘু অধিকার সুরক্ষিত করতে হবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “ফ্যাসিস্টবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যের নামে কারও অন্ধ দালালি চলবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন সৌন্দর্যহীন ও কলঙ্কিত না হয়। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..