1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাংয়ের পাঁচজন গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাংয়ের পাঁচজন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত
মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাং

অস্ত্র নিয়ে ছিনতাই, মোহাম্মদপুরে গ্রেপ্তার ‘পানি রুবেল গ্যাং’
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘পানি রুবেল গ্যাং’-এর ০৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (১৩ জুলাই) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই সদস্যদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহিন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)।

সিটিটিসির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের ওই দুটি এলাকায় অভিযান চালানো হয় এবং সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা অস্ত্রের মুখে সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলেন বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..