1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৮তম শিক্ষক নিবন্ধন : ফল নিয়ে অসন্তোষ, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

১৮তম শিক্ষক নিবন্ধন : ফল নিয়ে অসন্তোষ, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত
শিক্ষক নিবন্ধনে অনিয়ম, সবাইকে সনদের দাবি

একই ভাইভা, দুই রায়—এটা কি ন্যায়ের পরীক্ষা?
অনলাইন দ্বেষক

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা নিয়ে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে চূড়ান্ত ফল পুনর্মূল্যায়ন এবং সবার জন্য নিবন্ধন সনদ প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইভায় অংশ নেওয়া অসংখ্য প্রার্থী। তাদের দাবি, এই ফলাফল প্রকাশ প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ এবং ‘স্বজনপ্রীতির গন্ধমাখা’। সবাইকে সনদ দেওয়ার দাবি তুলেছেন তারা।

প্রার্থীরা অভিযোগ করেন, ভাইভা বোর্ডে ছিল ঘোর অস্বচ্ছতা। একই প্রশ্ন, একই ধরনের উত্তর দিয়েও প্রার্থীভেদে ফলাফলে দেখা গেছে অদ্ভুত রকমের তারতম্য। কেউ অভাবনীয় ভালো পারফর্ম করেও বাদ পড়েছেন, আবার অনেকেই গড়পড়তা পারফর্ম করেও সহজে উত্তীর্ণ হয়েছেন বলে জানান চাকরিপ্রত্যাশীরা।

সারা দেশ থেকে আসা শতাধিক প্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন। স্লোগান দিচ্ছেন— ‘ভাইভায় নাটক চলবে না’, ‘একই ভাইভা, দুই রায় কেন’, ‘যোগ্য সবার সনদ চাই’।

উল্লেখ্য, গত ৪ জুন এনটিআরসিএ ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে পাস দেখানো হয় ৬০ হাজার ৫২১ জনকে। পরে ২৩ জুন ‘কারিগরি ত্রুটি’র কথা জানিয়ে আরও ১১৩ জনকে যুক্ত করে সংশোধিত ফল প্রকাশ করে এনটিআরসিএ।

তবে ফল প্রকাশের পর থেকেই চাকরিপ্রত্যাশীদের মধ্যে শুরু হয় চরম অসন্তোষ। আন্দোলনকারীদের অভিযোগ, কোথাও ৩০ জনের মধ্যে মাত্র ২ জনকে পাস করানো হয়েছে, আবার কোথাও প্রায় সবাই পাস করেছেন! বিষয়টি নিয়ে অনেকে বলছেন, এটি ভাইভা না, ভাগ্যের খেলা।

আন্দোলনকারীরা দ্রুত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের ঘোষণায় বলা হয়েছে, দাবি মানা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত।

চাকরিপ্রত্যাশীদের বক্তব্য, “যেখানে স্বপ্ন বিক্রি হয়, সেখানে আমরা লড়ব—ভবিষ্যতের শিক্ষা রক্ষায়।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..