বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ছাত্রীনিবাসের সামনে রক্তাক্ত ছিনতাই, কলেজপড়ুয়ার লড়াই!
অনলাইন ডেস্ক
রাজধানীর কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় চাপাতিসহ এক সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে কলাবাগান থানা পুলিশ। গতকাল ভোরে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটে চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনা।
এতে আহত হন রিনা ত্রিপুরা নামের এক এইচএসসি পরীক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রিনা ত্রিপুরা বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়া গ্রামের অন্দ্রমনি ত্রিপুরার মেয়ে। তার পরিবার সূত্রে জানা গেছে, রিনা মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাসে থাকতেন। বুধবার (২ জুলাই) রাতে খাগড়াছড়ি থেকে ঢাকায় ফেরেন তিনি। আজ ভোরে কলেজের ছাত্রাবাসের সামনের সড়কে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে, পরে ছুরিকাঘাতের পর তার কাছে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগের ভেতর ছিল তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান জিনিস। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।