1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত
ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুপিচুপিই নিভে গেল ধ্রুব, কিন্তু রহস্য জেগে রইল!
অনলাইন ডেস্ক

রাজধানীর মেরুল বাড্ডার এক ভবনের তৃতীয় তলার কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আসাদুজ্জামান ধ্রুব (২৫) নামের এক মেধাবী শিক্ষার্থীর মরদেহ—ঘটনাটি হতবাক করেছে স্থানীয়দের।

সোমবার (৩০ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।

বরিশালের কাউনিয়া উপজেলার শামসুজ্জামান বাবুলের ছেলে ধ্রুব থাকতেন ঢাকার মেরুল বাড্ডায় ভাড়া বাসায়। ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন তিনি।

তার চাচা মো. সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, ধ্রুবর মা-বাবা থাকেন বরিশালে। বিকেল থেকে ধ্রুব ফোন ধরছিল না। পরে তার মা ফোনে জানালে আমি রাতেই বাসায় যাই। দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানাই। পরে বাড্ডা থানায় জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, ধ্রুব গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..