বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
বরাদ্দের নথি দেখিয়ে থেমে গেল মিরপুরের ভাঙার অভিযান!
অনলাইন ডেস্ক
মিরপুর-১১ নম্বরের ভাসানী মোড়ে সড়কের পাশের অবৈধ স্থাপনা ভাঙতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আজ সোমবার (৩০ জুন) দুপুরে পরিচালিত এই হট অ্যাকশনে ৮ থেকে ১০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় স্থানীয় দোকানদার ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষোভ ঝাড়েন এবং কোনো নোটিশ ছাড়াই এমন অভিযান চালানোর তীব্র প্রতিবাদ জানান।
পরে, ওই এলাকার ব্যবসায়ীদের দাবি অনুযায়ী মার্কেটের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ আছে—এমন নথি দেখানোর পর উচ্ছেদ সাময়িক স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরাদ্দের বৈধতা যাচাই শেষে ফের অভিযান চলবে বলে গণমাধ্যমকে জানান তিনি।
উল্লেখ্য, এলাকায় অন্তত ৫০টির বেশি দোকান অবৈধভাবে সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে, এমন অভিযোগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এই অভিযান চালায়।