বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
মিরপুরে বাসচাপায় মৃত্যু,
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে সড়ক বিভাজক পেরিয়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় প্রাণ গেল এক পথচারীর, আহত হয়েছে সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার কিছু পরে মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়ক বিভাজকের ওপর উঠে যায়, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত যাচাই চলছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করা হয়েছে। সড়ক বিভাজক থেকে বাস সরানোর কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।