1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা : রাজউক চেয়ারম্যান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা : রাজউক চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
ভালো মানুষ হতে

শুধু সেরা নয়—মানবিকতাতেও সেরা রাজউক কলেজের শিক্ষার্থীরা!
অনলাইন ডেস্ক

রোববার (২২ জুন) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুকূল ও সময়োপযোগী শিক্ষার পরিবেশ তৈরির জন্য কলেজ কর্তৃপক্ষের প্রশংসা করে রিজু বলেন, “ডিগ্রি নয়, ভালো মানুষ হওয়াটাই শিক্ষার্থীর প্রকৃত অর্জন।”

প্রতিযোগিতা ও আত্মবিকাশে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দেওয়া হয় এ সম্মাননা। একাডেমিক সাফল্যের পাশাপাশি সহশিক্ষা ও অতিরিক্ত কার্যক্রমে অংশগ্রহণেও গুরুত্ব দিয়ে বাছাই করা হয় পুরস্কারপ্রাপ্তদের। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

রাজউক চেয়ারম্যানের উপস্থিতি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় গান, নৃত্য ও নাটকে শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভা মঞ্চে উঠে আসে। পরে রিজু হাতে তুলে দেন ‘বেস্ট অব দ্য বেস্ট’ পুরস্কার ও জাতীয় পর্যায়ে অবদানের জন্য বিশেষ সম্মাননা।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, “ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াই শেষ কথা নয়—সত্যিকারের মানুষ হওয়া দরকার।” তিনি আরও বলেন, এ সম্মাননা শিক্ষার্থীদের সেরা হতে উৎসাহ দেবে। শিক্ষা শুধু প্রতিষ্ঠানে নয়, পরিবারেও গড়ে ওঠে বলেও মত প্রকাশ করেন তিনি।

পূর্বাচলে রাজউক কলেজের শাখা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে রিজু বলেন, “উন্নত শিক্ষা সবার নাগালে পৌঁছে দিতে রাজউক অঙ্গীকারবদ্ধ।” খেলার মাঠ সম্প্রসারণ, বিজিবি মার্কেট অপসারণ এবং উত্তরার তৃতীয় পর্বে প্লট বরাদ্দের অনুরোধ গুরুত্বসহকারে দেখা হবে বলে তিনি জানান।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম বলেন, “চেয়ারম্যানের উপস্থিতি আমাদের মধ্যে নতুন উদ্যম তৈরি করেছে।” তিনি আরও জানান, রাজধানীর শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিশেষে রাজউক চেয়ারম্যান মাঠ ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেন রাজউকের সংশ্লিষ্ট বিভাগকে। এই উদাহরণ শিক্ষার প্রতি তাঁর অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন উপস্থিতরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..