1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে  ৪ বস্তা টাকা উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে  ৪ বস্তা টাকা উদ্ধার

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
জেনেভা ক্যাম্প

জেনেভা ক্যাম্পে ঈদের রাতে মিলল টাকার পাহাড়!
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নাটকীয় অভিযানে চার বস্তা নগদ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ সময় ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়।

বুধবার (৪ জুন) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি ইসাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, তার ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই টাকা রেখে গিয়েছিলেন, তবে তিনি এ বিষয়ে আর কিছুই জানেন না বলে দাবি করেন।

জানা গেছে, কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী ‘বুনিয়া সোহেল’কে আটক করলেও রহস্যজনকভাবে পরে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণ নিয়ে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে আসছে।

গত বছরের ৫ আগস্টের পর মোহাম্মদপুরে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সেখানে বেড়েছে সন্ত্রাসী প্রভাব। মাদক বাণিজ্য, চাঁদাবাজি, দখল ও অস্ত্রের মহড়ায় এলাকাটি এক ভয়াল জনপদে পরিণত হয়েছে। ফুটপাত, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান দখল নিতে একাধিক গ্রুপে চলছে রক্তক্ষয়ী দ্বন্দ্ব।

এই উত্তপ্ত প্রেক্ষাপটে ঈদের ছুটির মাঝেই জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল অর্থ উদ্ধারে নতুন করে আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনী।













পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..