1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৩ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতন, সিরাজগঞ্জের বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

১৩ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতন, সিরাজগঞ্জের বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
১৩ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে ১৩ বছর বয়সী এক ছাত্রের ওপর যৌন নির্যাতনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।**

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজ এবং দলের সুনাম ক্ষুণ্ন করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশক্রমে ফকির মো. জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে।

এর আগে, নির্যাতিত ছাত্রের বাবা সোমবার সন্ধ্যায় ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মামলার পর মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগবে। গত রবিবার একই অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি তাকে শোকজ করে। এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা কমিটির কাছে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলার চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে গিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই ছাত্রকে জোর করে যৌন নির্যাতন করেন। বাড়ি ফিরে ছাত্রটি স্বজনদের বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ পায়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই ছাত্র চর সলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..