1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যশোরের খাজুরা বাজারে অভিযান: মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা - Janatar Jagoron

যশোরের খাজুরা বাজারে অভিযান: মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
যশোরের খাজুরা বাজারে অভিযান
this is a collected or created picture for Janatar Jagoron news.

ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার যশোর।।

যশোরের খাজুরা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ, অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রি এবং মূল্যতালিকার অসঙ্গতির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করে।

বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। তার সাথে ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোহাম্মদ কুতুব উদ্দীন এবং পুলিশ সদস্যরা।

  1. দত্ত স্টোর: মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করায় ৩ হাজার টাকা জরিমানা।
  2. লগ্ম কসমেটিকস: অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা।
  3. সাহা রাইস এজেন্সি: মূল্যতালিকায় অসঙ্গতির কারণে ১৫ হাজার টাকা জরিমানা।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে সচেতনতা বাড়াতে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, “জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে জড়িতদের ছাড় দেওয়া হবে না। ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..