1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুলিশের শটগান-ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালালো আসামি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

পুলিশের শটগান-ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালালো আসামি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত
পুলিশের শটগান-ওয়াকিটকি ছিনিয়ে নিল আসামি

অনলাইন ডেস্ক ,

ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। অভিযানের সময় হামলাকারীরা পুলিশের শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে মৃত হোসেন মিয়ার বাড়িতে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাত ৫টার দিকে সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টিম ওয়ারেন্টভুক্ত আসামি আবুল হাশেমের দুই ছেলে— জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তারে ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় আসামি ও তাদের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হন। বিশৃঙ্খলার মধ্যে আসামিরা পুলিশের কাছ থেকে একটি ওয়াকিটকি ও শটগান ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ও ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। পরবর্তীতে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে প্রধান আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশের লুণ্ঠিত শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। পলাতক আসামি আরিফ ও তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..