1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

রাজবাড়ীতে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত
নুরের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতাকর্মীর উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে রাজবাড়ী জেলা শহরের বড়পুল মোড়ে রাজবাড়ী-কু্‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক পথে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এসময়, ‘একটা একটা জাপা ধর, ধরে ধরে জেলে ভর, জাপা’র আস্তানা রাজবাড়ীতে হবে না। আপা গেছে যেইপথে, জাপা যাবে সেইপথে’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। 

স্লোগান শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, যুব অধিকার পরিষদের সেক্রেটারি ফজলে রাব্বী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সেক্রেটারি মোহাম্মদ হৃদয় প্রমুখ।

এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন, গতকাল আমাদের দলের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় অন্যান্য নেতাদের উপর নেক্কারজনকভাবে অতর্কিত হামলা করা হয়েছে।

তারা বলেন, ভিপি নূরকে এমনভাবে আঘাত করা হয়ে যে তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে৷তার অবস্থা বেশ গুরুতর। আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবো না। এসব প্রশ্রয় দিতে দেশে এই আন্দোলন সংঘটিত হয় নি। তাই সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। অপরাধীদের সামনে এনে এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন আরও কঠোর অবস্থানে নিতে বাধ্য হবো।

এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন,  শহরের বড়পুল মোড়ে আঞ্চলিক মহাসড়কে কিছক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। আমরা তাদের সাথে আলোচনা করে বুঝিয়ে বলায় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চলে সড়ক ত্যাগ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..