1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মহালছড়িতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর রঙিন শোভাযাত্রা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

মহালছড়িতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর রঙিন শোভাযাত্রা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত
মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা খাগড়াছড়ি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জগত প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি “শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন কমিটি।
আজ (১৬ আগস্ট) সকালের দিকে মহালছড়ি উপজেলার শ্রীশ্রী দক্ষিনা কালি মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা।

আয়োজিত অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাবাহিনীর মহালছড়ির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ।

উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী শ্যামল ত্রিপুরার সভাপতিত্বে ও জুয়েল দাশের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান , মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মন্দিরের প্রধান উপদেষ্টা ডাঃ স্বপন চক্রবর্তীসহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সকল ধর্মের লোকজন মিলে পাহাড়ে ধর্মীয় উৎসবগুলো উপভোগ করে থাকেন। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। প্রশাসন সর্বদা সজাগ থাকেন। আমরা চাই পাহাড়ের সকল মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালন করবে।

জন্মাষ্টমী উপলক্ষে সকালে শ্রীশ্রী গীতাপাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং অতিথিদের বক্তব্য শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

আয়োজকদের মধ্যে থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে মহিমান্বিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..