মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুজা উদ্দিন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগষ্ট ) সকাল ১০ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুজা উদ্দিন সুজনকে চৌধুরী বাজার অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবিরের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে ‘পুলিশের উপর হামলা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, নিষিদ্ধ সংগঠন
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুজা উদ্দিন সুজনের
বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধের অভিযোগ আসছে। আমরা তাকে ইতিপূর্বেও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। কিন্তু তাকে আটক করতে পারিনি। আজ সকাল ১০ টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় চৌধুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাকে ‘পুলিশের উপর হামলা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।