শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
রাতের অন্ধকারে পুলিশের হানা, জুয়াড়িদের হাহাকার!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
০৬/০৫/২০২৫ ইং তারিখে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ওবাইদুল হকের নেতৃত্বে একটি দল জামালপুর সদর থানাধীন ৬নং নরুন্দি ইউনিয়নের তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোঃ আশরাফুল হক, এএসআই (নিঃ) মোঃ আব্দুল হালিম, এএসআই (নিঃ) উদয় কুমার চক্রবর্তী, কনস্টেবল মোঃ রাইসুল ইসলাম (কং/৪৩১), কনস্টেবল রতন মিয়া (কং/৭৬৪) এবং কনস্টেবল নাঈম (কং/১২২৮)।
তাজপুর এলাকার জনৈক হরি বাবুর মালিকানাধীন গাছের বাগানের পশ্চিম পাশে, টর্চ লাইটের আলোতে জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জন জুয়ারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন:
১। আব্দুল মান্নান (৪৫), পিতা-মৃত ফয়েজ উদ্দিন মন্ডল, সাং–কোচনধরা (টিপাঘরবাড়ি)
২। মোঃ ছাবেদ আলী @ খাঁজা (৪৯), পিতা-মৃত আলাল উদ্দিন, সাং–পশ্চিম কোচনধরা
৩। মঞ্জুরুল হক (৩৮), পিতা–মোঃ ইয়াকুব আলী, সাং–তাজপুর
৪। মোঃ সাইদুর রহমান (৩৮), পিতা–আব্দুস সামাদ, সাং–শ্রীবাড়ী (তারাগঞ্জ বাজার)
৫। মোঃ আজিজুল হক (৫৫), পিতা–মৃত জয়নাল মন্ডল, সাং–মোহনপুর (বেলবেলিয়া)
৬। ফরহাদ আলী (৪২), পিতা–মোঃ ইদ্রিস আলী, সাং–কোচনধরা পশ্চিমপাড়া
৭। হেলাল উদ্দিন মিস্ত্রি (৫৫), পিতা–মৃত দুলাল উদ্দিন মিস্ত্রি, সাং–মোহনপুর (নয়াপাড়া)
আটকের সময় তাদের কাছ থেকে নগদ ৪,৯১০ টাকা জব্দ করা হয়, যা জুয়া খেলার কাজে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।