শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বন্ধুদের সঙ্গে এক ঘণ্টার লাইভ লোকেশন শেয়ার করুন এখনই!
অনলাইন ডেস্ক
বর্তমানে অন্যতম গণমাধ্যম হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামকে আরও জনপ্রিয় করতে যুক্ত করা হচ্ছে নতুন ফিচার। এটি শুধুমাত্র ছবি-ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম নয়, বন্ধুদের সঙ্গে চ্যাট করার একটি জনপ্রিয় মাধ্যমও বটে। তবে অনেকেই জানেন না, এখানে শুধু চ্যাটিং নয়, নিজের লাইভ লোকেশনও শেয়ার করা সম্ভব। জরুরি মুহূর্তে বা নিরাপত্তার জন্য এই ফিচারটির বিশেষ গুরুত্ব রয়েছে।
এই নতুন ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এক ঘণ্টা পর্যন্ত লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। এই ফিচার দিয়ে মানচিত্রে নির্দিষ্ট অবস্থান পিন করা যায়, যা ডিরেক্ট মেসেজের মাধ্যমে বন্ধুদের সঙ্গে কার্যক্রম সহজে সমন্বয় করতে সাহায্য করে। ভিড় বা জনসমাগমে একে অপরকে খুঁজে পাওয়া অনেক সহজ হয়। কনসার্ট, গ্রুপ ভ্রমণ বা কোনো ইভেন্টে এটি বেশ উপযোগী। ফিচারটি কেবলমাত্র প্রাইভেট চ্যাটে পরিচিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান থাকে এবং চ্যাটবক্সের বাইরে অন্য কাউকে ফরোয়ার্ড করা যায় না।
ইনস্টাগ্রামে লাইভ লোকেশন শেয়ার করার পদ্ধতি-
১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলে ডিরেক্ট মেসেজ অপশনে যান।
২. যে বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করবেন, তার চ্যাটবক্স খুলুন।
৩. মেসেজ বারের নিচে থাকা ‘প্লাস’ (+) আইকনে চাপ দিন।
৪. ‘লোকেশন’ অপশনটি বেছে নিন।
৫. শেয়ার করার সময়কাল নির্বাচন করুন, যেমন ১ ঘণ্টা।
৬. ‘শেয়ার লোকেশন’ বাটনে ক্লিক করুন।
লাইভ লোকেশন শেয়ার করলে ম্যাপে আপনার অবস্থান দেখা যাবে। যেকোনো সময় ‘স্টপ লোকেশন শেয়ারিং’ বাটনে ক্লিক করে শেয়ার বন্ধ করা সম্ভব। ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে, আপনাকে নিজেই এটি চালু করতে হবে। লোকেশন শেয়ার কেবল ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে কার্যকর হয়।