1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভয়েস ক্লোনে ফাঁদ! কণ্ঠস্বরেই আসছে প্রতারণা - Janatar Jagoron

ভয়েস ক্লোনে ফাঁদ! কণ্ঠস্বরেই আসছে প্রতারণা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৪ বার পঠিত
ভয়েস ক্লোনে ফাঁদ

চমকে উঠবেন! এখন ফোনে ভেসে আসছে আপনার পরিচিতের নকল কণ্ঠস্বর
অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ, ডিজিটাল লেনদেন আর ভার্চুয়াল বাস্তবতায় বন্দী জীবনে কণ্ঠস্বর যেন একমাত্র ভরসা। কিন্তু সেই কণ্ঠস্বর যখন নকল হয়ে যায়, তখন সেটা হয়ে ওঠে এক ভয়ঙ্কর অস্ত্র। ঠিক এমনই ভয়ঙ্কর এক চক্র কাজ করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে—যেখানে মাত্র তিন সেকেন্ডের একটি রেকর্ড করা কণ্ঠ দিয়েই বানানো হচ্ছে সম্পূর্ণ ভুয়া বাক্য, আর ফাঁদে ফেলা হচ্ছে পরিচিতজনদের।

বিশ্বজুড়ে ভয়েস ক্লোনিং এখন অন্যতম দ্রুত বর্ধনশীল প্রতারণার কৌশল। এআই নিরাপত্তা প্রতিষ্ঠান AIPRM-এর মতে, প্রতারকদের কাছে এখন তিন সেকেন্ডের ভয়েস ক্লিপই যথেষ্ট কোনো কণ্ঠ হুবহু নকল করতে। ভয়েসে আবেগ, থেমে থেমে বলা, এমনকি ব্যক্তির নিজস্ব স্টাইলও নিখুঁতভাবে ধরে ফেলছে এ প্রযুক্তি।

কীভাবে প্রতারণা হচ্ছে?
তারা করছে ‘ভয়েজ স্পুফিং’। যেমন, আপনার মায়ের কণ্ঠ নকল করে ফোন করে বলা হচ্ছে, ‘তাড়াতাড়ি বিকাশে ৫ হাজার টাকা পাঠাও’। আবেগে ভেসে যাচাই না করেই টাকা পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। বিষয়টি শুধু অর্থ হাতানোর মধ্যেই সীমাবদ্ধ নয়—এখন অনেকেই ব্যক্তিগত ভিডিও, ভয়েস নোট বা তথ্যও হাতিয়ে নিচ্ছে এই ভয়েস ক্লোনিং প্রতারক চক্র।

কীভাবে বুঝবেন কণ্ঠটি নকল?

১. কণ্ঠে অস্বাভাবিকতা খুঁজুন:
কৃত্রিম কণ্ঠ একেবারে নিখুঁত নয়। প্রশ্ন করলে এড়িয়ে যাবে, টোনে থাকবে একঘেয়েমি। আপনি এমন কিছু জিজ্ঞাসা করতে পারেন যা শুধু সেই ব্যক্তি জানেন—যেমন প্রিয় খাবার বা শেষ কোথায় দেখা হয়েছিল।

  1. বারবার প্রশ্ন করুন:
    ভয়েস ক্লোন সাধারণত ছোট ক্লিপে সীমাবদ্ধ। একাধিক প্রশ্ন করলে প্রতারকের কণ্ঠ থেমে যাবে অথবা জবাব এড়াবে।
  2. নম্বর যাচাই করুন:
    অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে গভীর রাতে কল এলে সতর্ক হোন। কল কেটে আবার ফোন দিন। যদি তিনি ফোন না ধরেন, তবে বোঝা যাবে কিছু একটা গড়বড়।
  3. ব্যক্তিগত অনুরোধে সাবধান:
    কেউ পরিচিতের নামে ভয়েস নোট বা ভিডিও চায়? বারবার চাপ দেয়? নিশ্চিত হোন, এটি এআই ক্লোন কণ্ঠ।

কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে?
– যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি অ্যাকটিভ
– যাঁরা প্রকাশ্যে ভিডিও বা ভয়েস কন্টেন্ট পোস্ট করেন
– সিনিয়র নাগরিকরা, যাঁরা প্রযুক্তিতে খুব দক্ষ নন
– আবেগপ্রবণ ব্যবহারকারীরা

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
✅ অপরিচিত নম্বরে কল ব্যাক দিয়ে যাচাই করুন
✅ পরিচিতদের মধ্যে গোপন কোড বা সংকেত চালু রাখুন
✅ ব্যক্তিগত তথ্য বা ছবি কখনোই শেয়ার করবেন না ফোনে
✅ ভয়েস নোটে অনুরোধ এলে যাচাই না করে কিছুই পাঠাবেন না
✅ সন্দেহ হলে পরিবারের অন্য সদস্যদের জানিয়ে নিন

এআই প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করেছে, তেমনি তা এখন পরিণত হচ্ছে দ্বিধা-ভ্রান্তির অস্ত্রেও। একবিংশ শতাব্দীর এই ভয়েস বিপ্লবের যুগে নিজেকে রক্ষা করতে হলে প্রযুক্তি সচেতনতা এখন সবচেয়ে বড় ঢাল।

আপনার কাছের কণ্ঠও যদি প্রতারণার মুখোশ পরে আসে? এখনই সাবধান হোন!
এবার কণ্ঠ নয়, সত্য যাচাই করেই তবেই সিদ্ধান্ত নিন। নতুবা পরিচিতির নামে ডাকা সেই ‘মা’, ‘বাবা’ বা ‘বন্ধু’ হতে পারে প্রতারকের কণ্ঠছায়া।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..