1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি ছাত্রদলের নবগঠিত কমিটির প্রথম সভা উত্তেজনার কারণে পণ্ড! - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জাবি ছাত্রদলের নবগঠিত কমিটির প্রথম সভা উত্তেজনার কারণে পণ্ড!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পঠিত
জাবি ছাত্রদলের নবগঠিত কমিটি
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা দুপক্ষের উত্তেজনার কারণে পণ্ড হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জহির রায়হান অডিটোরিয়ামে এ সভা শুরু হলেও পদবঞ্চিত ও পদধারীদের মধ্যে হট্টগোলের কারণে তা বন্ধ হয়ে যায়।

সভায় পদবঞ্চিতরা নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন। এতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা শুরু হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করেন। সভার আহ্বায়ক জহির উদ্দিন বাবর সভা স্থগিতের ঘোষণা দেন।

পদবঞ্চিতরা অভিযোগ করেন, দুঃসময়ে ছাত্রলীগের কর্মীদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা বলেন, দুঃসময়ে রাজপথে থাকা অনেক নেতা মূল্যায়ন পাননি। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, তৃতীয় শক্তির ইন্ধনে সভা পণ্ড হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের পর পরিস্থিতি শান্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..