সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নতুন যুগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেলফি তোলা, রিল তৈরি করা ও ভ্লগ শেয়ার করা বেশ প্রচলিত হয়ে উঠেছে। ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষায় অনেকেই ঝুঁকিপূর্ণ কাজ করতে পিছপা হচ্ছেন না। তবে কখনও কখনও এ ধরনের কাজের ফলে ঘটে যাচ্ছে বিপজ্জনক ঘটনা। সম্প্রতি, একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে সেলফি তোলার চেষ্টা করতে গিয়ে এক পর্যটকের ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলছেন। সেলফি নেয়ার সময় তিনি নিজেকে বাতাসে ভাসানোর ভঙ্গিতে পোজ দিচ্ছিলেন। তার চুল বাতাসে উড়ছিল, আর চোখ ছিল বন্ধ। হঠাৎ করেই একটি গাছের ডালের সাথে মাথায় আঘাত পেয়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ট্রেন থেকে নিচে পড়ে যান।
A Chinese tourist had a heart-stopping moment while traveling on Sri Lanka's coastal railway line. She fell from the train after being struck by a tree branch while trying to record a video.
— Daily Sherlock 🇬🇭 🇺🇸 (@dailysherlock0) December 12, 2024
Fortunately, she landed on a bush, which broke her fall and miraculously left her… pic.twitter.com/GmKnViyC0U
একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, “এক চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণকালে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। ভিডিও ধারণ করতে গিয়ে একটি গাছের ডালের সাথে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান।”
সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ট্রেনটি পরবর্তী স্টেশনে থামার পর বেশ কয়েকজন যাত্রী ওই নারীকে সাহায্য করতে দুর্ঘটনাস্থলে ফিরে যান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনি সৌভাগ্যক্রমে একটি ঝোপের উপর পড়েছেন এবং অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।
পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “সৌভাগ্যবশত তিনি ঝোপে পড়েছিলেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। পুলিশ জানিয়েছে, তার তেমন গুরুতর কোনো ক্ষতি হয়নি।”
এই ঘটনার পর স্থানীয় পুলিশ ট্রেনযাত্রীদের আরও সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণের সমালোচনা করেছেন। ব্যবহারকারীরা মন্তব্যে বলেছেন, শুধুমাত্র একটি রিলের জন্য নিজের জীবনকে এভাবে ঝুঁকির মধ্যে ফেলা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।
সূত্র: এনডিটিভি