1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম দিনের শুল্ক আলোচনা অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম দিনের শুল্ক আলোচনা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম দিনের শুল্ক আলোচনা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে শুরু শুল্ক আলোচনা, বাংলাদেশের চোখ বাণিজ্য জয়ে!
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন দিনের দ্বিতীয় দফার শুল্কসংক্রান্ত আলোচনার প্রথম দিন শেষ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় বসেই ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থেকে এই আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

উল্টো দিক থেকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট বিষয়ক সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন এই আলোচনায়।

বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হবে আলোচনা পর্বের দ্বিতীয় ধাপ। শুক্রবার পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ বৈঠক—জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে জানান, গত ২৭ জুনের প্রথম দফার সফল আলোচনা থেকেই দ্বিতীয় দফার ভিত্তি তৈরি হয়েছে। দ্রুত চুক্তি সম্পাদনে উভয় পক্ষই আগ্রহী। মূল লক্ষ্য হলো—দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। ফলে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ এই আলোচনা থেকে শুল্ক কমানোর পাশাপাশি আরও কয়েকটি বাণিজ্যিক সুযোগ আদায়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..