1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
'ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে জানিয়েছেন ট্রাম্প - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

‘ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে জানিয়েছেন ট্রাম্প

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
ট্রাম্প

হিরোশিমা তুলনায় ইরান-ইসরায়েল যুদ্ধ থামার রহস্য জানালেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে ইরানের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে তিনি বলেন, ‘ইরান মাত্রই একটি ভয়াবহ যুদ্ধ শেষ করেছে, আর তারা সাহসিকতার দৃষ্টান্ত রেখেছে।’

‘তেল বিক্রির সুযোগ পেলে ইরান অর্থনীতি চাঙা করতে পারবে। চীন চাইলে ইরানের তেল কিনতে পারে’, বলেন তিনি।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ইরানে চালানো হামলার তুলনা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার সঙ্গে। তিনি বলেন, গত সপ্তাহে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে চালানো মার্কিন হামলায় দেশটির পরমাণু সক্ষমতা ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটা পিছিয়ে গেছে।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মার্কিন গোয়েন্দা রিপোর্টকে নাকচ করে ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না, তবে এমন হামলাই যুদ্ধের ইতি টানে। ইরানে সেই হামলাই ইসরায়েল-ইরান যুদ্ধের অবসান ঘটিয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..