1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেঙ্গালুরুতে ভবন ধসে ৩ প্রাণহানি, বহু চাপা পড়ার শঙ্কা - Janatar Jagoron

বেঙ্গালুরুতে ভবন ধসে ৩ প্রাণহানি, বহু চাপা পড়ার শঙ্কা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
বেঙ্গালুরুতে ভবন ধসে

ভারতের বেঙ্গালুরুতে একটি নির্মাণাধীন ভবন ধসে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ দুর্ঘটনায় আরও ১২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বেঙ্গালুরুর বাবুসাপালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে পূর্ব বেঙ্গালুরুসহ আশেপাশের বেশ কিছু এলাকায় প্রবল বর্ষণ চলছে। উদ্ধার কাজে ফায়ার ও ইমার্জেন্সি বিভাগের দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সময় শহরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সংস্থার সহায়তায় সমন্বিত প্রচেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের তথ্য অনুসারে, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের বা মরদেহ খুঁজতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাততলা ভবনটি ধসে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। তবে সূত্র জানিয়েছে, ভবনটির শুধুমাত্র চার তলার অনুমতি ছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..