1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৮৪ বছরের পাচিনোর কোলে ১৬ মাসের ফুটফুটে সন্তান! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

৮৪ বছরের পাচিনোর কোলে ১৬ মাসের ফুটফুটে সন্তান!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পঠিত
ফুটফুটে সন্তান

চতুর্থ সন্তানের বাবা হলেন ৮৪ বছর বয়সী অস্কারজয়ী হলিউড অভিনেতা আল পাচিনো।

গত বছরের জুনে প্রেমিকা নুর আলফাল্লাহ ও আল পাচিনোর ঘরে জন্ম নিয়েছে ছোট্ট রোমান। এ বয়সে বাবা হওয়াকে তিনি ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন।

বর্তমানে পাচিনো তার ১৬ মাস বয়সী পুত্র রোমানকে নিয়ে দারুণ সময় পার করছেন।

তবে, নুর আলফাল্লাহ ছাড়া, আল পাচিনোর আরও তিনটি সন্তান রয়েছে তার আগের প্রেমিকাদের সঙ্গে।

আল পাচিনো ও প্রেমিকা নুর আলফাল্লাহ

পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল পাচিনো জানান, পিতৃত্বের অভিজ্ঞতা তিনি গভীরভাবে উপভোগ করছেন। তার ভাষায়, ‘সন্তান থাকা সত্যিই অসাধারণ, আমি পিতৃত্ব ভালোবাসি। এটা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে।’

এদিকে, আল পাচিনো বর্তমানে তার আত্মজীবনী লেখার কাজ করছেন। ‘সনি বয়’ শিরোনামের এই বইটি প্রকাশিত হবে আগামী ১৫ অক্টোবর।

‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩), ‘সেন্ট অব আ ওম্যান’ (১৯৯২) ছাড়াও আরও অনেক জনপ্রিয় চলচ্চিত্রে আল পাচিনো অভিনয় করেছেন। বিশেষ করে, ‘সেন্ট অব আ ওম্যান’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কার জিতেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..