1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাইফের সাহসী প্রত্যাবর্তন! হামলার পর প্রথমবার মঞ্চে এলেন - Janatar Jagoron
শিরোনাম

সাইফের সাহসী প্রত্যাবর্তন! হামলার পর প্রথমবার মঞ্চে এলেন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২০ বার পঠিত
সাইফের সাহসী প্রত্যাবর্তন! হামলার পর প্রথমবার মঞ্চে এলেন
this is a collected or created picture for Janatar Jagoron news.

বলিউড তারকা সাইফ আলী খানকে ১৬ জানুয়ারি মুম্বাইয়ে নিজ বাড়িতে হামলার শিকার হতে হয়, যা চলচ্চিত্র জগতকে নাড়িয়ে দিয়েছিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, যেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন। নিরাপত্তা জোরদার করলেও, অভিনেতা এত দ্রুত আবার জনসমক্ষে আসবেন, তা কেউই ভাবেননি।

অবশেষে সেই চমক দেখা গেল আজ, মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে নেটফ্লিক্সের আয়োজিত ‘নেক্সট অন নেটফ্লিক্স’ অনুষ্ঠানে। চলতি বছর ওটিটিতে আসতে চলা বিভিন্ন সিরিজ ও ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এ আয়োজনে। তবে সবচেয়ে বড় চমক ছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘দ্য জুয়েল থিফ’-এর ঘোষণা, যেখানে সাইফ আলী খান ও জয়দীপ অহলাওয়াত একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। এই ছবির মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটতে চলেছে ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর নির্মাতা সিদ্ধার্থ আনন্দের।

অনুষ্ঠানে সাইফ আলী খান মঞ্চে আসতেই উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। কিছুদিন আগেও তিনি হাসপাতালে ছিলেন, আর আজ স্টেজে দাঁড়িয়ে বললেন, ‘এখানে আসতে পেরে দারুণ লাগছে। এতদিন ধরে এই সিনেমার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে সবাইকে জানাতে পারছি। আমি সবসময় চুরি নিয়ে সিনেমা করতে চেয়েছি, আর জয়দীপের মতো সহ-অভিনেতা পাওয়াটা ভাগ্যের ব্যাপার।’

এদিন ‘দ্য জুয়েল থিফ’-এর ট্রেলার উন্মোচন করা হলেও, মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। সাইফের হঠাৎ জনসমক্ষে আসা ও সিনেমাটির ঘোষণায় বলিউডে নতুন আলোড়ন তৈরি হয়েছে। এ ঘটনার পর তাঁর ভক্তরা আরও উৎসুক হয়ে উঠেছেন, শুধু সিনেমার জন্যই নয়, অভিনেতার বর্তমান পরিস্থিতি নিয়েও।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..