1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরপারে পাড়ি দিলেন মহান অভিনেতা মাসুদ আলী খান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পরপারে পাড়ি দিলেন মহান অভিনেতা মাসুদ আলী খান

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ বার পঠিত
মাসুদ আলী খান

বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান আজ বিকেলে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাগনের স্ত্রী শারমিনা আহমেদ।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই কিংবদন্তি শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছিল চিকিৎসা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় তাঁর জীবনাবসান ঘটে।

মঞ্চে অভিনয় দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক ঘটান তিনি। চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বাংলা নাটকের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। বাবা আরশাদ আলী খান সরকারি চাকরিজীবী ছিলেন এবং মা সিতারা খাতুন। মাসুদ আলী খান ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। দুই বছর পরে জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় তাঁর অভিষেক ঘটে। এছাড়া সাদেক খানের ‘নদী ও নারী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন।

মাসুদ আলী খান ১৯৫৫ সালে তাহমিনা খানকে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। চাকরিরত অবস্থায় সরকারী বিভিন্ন দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে কর্মজীবন থেকে অবসর নেন। পাঁচ দশকের বেশি সময় ধরে একাধিক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ইতিহাস রচনা করেছেন মাসুদ আলী খান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..