1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেহজাবীনের গায়ে হলুদের ছবি ফাঁস, রিসোর্টে গোপন আয়োজন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মেহজাবীনের গায়ে হলুদের ছবি ফাঁস, রিসোর্টে গোপন আয়োজন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত
মেহজাবীনের গায়ে হলুদের ছবি

১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে চুপিসারে আক্‌দ সম্পন্ন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব। এরপর শুরু হয় তাদের গোপনীয়তার লড়াই!

রাজধানীর অদূরে এক বিলাসবহুল রিসোর্টে গতকাল (২৩ ফেব্রুয়ারি) তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে দিনটি উদযাপিত হলেও ছবি তোলায় ছিল কঠোর নিষেধাজ্ঞা। অথচ, কঠোর গোপনীয়তা সত্ত্বেও ফাঁস হয়ে গেল এই তারকা দম্পতির গায়ে হলুদের বিশেষ মুহূর্তগুলো!

ফাঁস হওয়া ছবিতে নবদম্পতিকে দেখা যায় প্রাণখোলা হাসিতে, পাশে বাদ্যযন্ত্রীদের দল। অথচ, অনুষ্ঠানের সময় অতিথিদের স্মার্টফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। একাধিক সূত্রে জানা গেছে, মাইকে বারবার ঘোষণা দিয়ে অতিথিদের সতর্ক করা হয়েছিল।

গায়ে হলুদ শুরু হয় সকাল ১১টা থেকে এবং চলে সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের পরিচিত মুখ—নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমানসহ আরও অনেকে।

অতিথিদের জন্য ছিল জমকালো আমন্ত্রণপত্র, যেখানে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের পুত্র আদনান আল রাজীবের শুভ বিবাহে আপনাকে স্বাগতম।’

গোপনীয়তার এত আয়োজনের পরও কীভাবে ছবি ফাঁস হলো, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। অভ্যন্তরীণ সূত্র বলছে, আমন্ত্রিতদের কেউই ছবি প্রকাশ করেননি, তবে কোনো একজন স্টাফ বা কর্মী চুপিসারে এই ছবি তুলে ফাঁস করে থাকতে পারেন।

এই আয়োজনে প্রায় ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। মেহজাবীন পরেছিলেন নীল রঙের ঝলমলে লেহেঙ্গা, আর রাজীবের পরনে ছিল কালো পাঞ্জাবি-পায়জামা।

আজ (২৪ ফেব্রুয়ারি) একই রিসোর্টে বসছে রাজীব-মেহজাবীনের বিয়ের আসর। অতিথিরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই আলোচিত জুটির বিয়ের চূড়ান্ত আয়োজন দেখতে। আর এবার কি ছবি ফাঁস হবে? সেটাই এখন সবার মনে বড় প্রশ্ন!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..