বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
স্বর্ণ কিনবেন এখন? কমলো দাম, দেখুন নতুন তালিকা!
অনলাইন ডেস্ক
অবশেষে দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৬৬৮ টাকা। নতুন দামে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা।
মঙ্গলবার (২৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাজুসের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দরপতনের ফলে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামের ভিত্তিতে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকায়।
২১ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৭ হাজার ২ টাকা।
এর আগে ১৪ জুন বাজুস ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা করেছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা। এ সিদ্ধান্ত কার্যকর হয়েছিল ১৫ জুন থেকে।
চলতি বছরে এই নিয়ে ৩৯ বার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ২৬ বার বেড়েছে এবং কমেছে মাত্র ১৩ বার। আর ২০২৪ সালে ৬২ বার মূল্য সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং কমানো হয় ২৭ বার।