1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রিক্রুটিং এজেন্সির পাচার করা টাকায় হতে পারত ৪টি মেট্রোরেল! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

রিক্রুটিং এজেন্সির পাচার করা টাকায় হতে পারত ৪টি মেট্রোরেল!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
মেট্রোরেল
this is a collected or created picture for Janatar Jagoron news.

গত ১৫ বছরে রিক্রুটিং এজেন্সিগুলো প্রবাসে কর্মী পাঠানোর নামে হুন্ডির মাধ্যমে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, তা দিয়ে অন্তত চারটি মেট্রোরেল নির্মাণ সম্ভব হতো বলে জানিয়েছে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এই প্রতিবেদনে প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক দশকে প্রবাসে কর্মী পাঠানোর জন্য ভিসার আড়ালে হুন্ডির মাধ্যমে ১৩.৪ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে। এই পরিমাণ অর্থ ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) প্রকল্পের ব্যয়ের চারগুণ। প্রতিবেদনে আরও বলা হয়, এই সিন্ডিকেট এবং নিপীড়নমূলক নিয়োগ পদ্ধতির কারণে প্রবাসী শ্রমিকরা ন্যায্য কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

ব্যাংক খাতের দুরবস্থা নিয়েও প্রতিবেদনে বিশদ আলোচনা করা হয়েছে। এতে বলা হয়, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, যা ব্যাংক খাতে সংকট আরও গভীর করেছে। এই সময়ে অনিয়ম এবং ঋণখেলাপির যে মাত্রা দেখা গেছে, তা দিয়ে ১৪টি ঢাকা মেট্রোরেল প্রকল্প অথবা ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো।

এছাড়াও, ক্রমবর্ধমান ঋণখেলাপি এবং উচ্চ-পর্যায়ের আর্থিক কেলেঙ্কারি দেশটির আর্থিক স্থিতিশীলতাকে ধ্বংস করেছে। মূলধন উৎপাদনশীল খাত থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিগত সরকারের সময়ে ব্যাংক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে বিভিন্ন অস্বচ্ছ পদ্ধতিতে ব্যাংক থেকে ঋণ বের করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সুশাসন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার উচ্চ মূল্য দিতে হচ্ছে এখন ব্যাংকসহ পুরো অর্থনীতি।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই প্রতিবেদনের বিষয়ে বলেন, “দেশের আর্থিক খাতের স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে কাজ করছি। খেলাপি ঋণের হার সাড়ে ১২ শতাংশ থেকে ক্রমাগত বাড়ছে। সামনের দিনগুলোতে এটি ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছাতে পারে। খেলাপি ঋণের বেশিরভাগই বড় ব্যবসায়ী গোষ্ঠী এবং কয়েকটি গ্রুপের কাছ থেকে এসেছে।”

তিনি আরও বলেন, “খেলাপি ঋণের মধ্যে আড়াই লাখ কোটি টাকা এস আলম গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মতো বড় ব্যবসায়ীদের ঋণের অংশ। এই ঋণগুলোর একটি বড় অংশ ২০১৭ সালের পরে নেওয়া হয়েছে এবং তা বিদেশে পাচার করা হয়েছে।”

প্রতিবেদন হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..