1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পঠিত
আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের শীর্ষ নেতা!
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার পর চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম। কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি।”

তিনি আরও উল্লেখ করেন, “স্বাভাবিক ভিড় সামাল দিতে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণে কাজ করছিলেন। তবু কর্তৃপক্ষ যথাযথ সম্মান জানিয়ে আমাকে আহতদের দেখতে সুযোগ দিয়েছেন।”

ডা. শফিক বলেন, “আহত সকলের আশু আরোগ্য কামনা করছি। হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতায় আমি কৃতজ্ঞ।”

তিনি ফেসবুক স্ট্যাটাসে আরও যোগ করেন, “এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যদি বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তাহলে সেটি সম্পূর্ণ ভুল। বাস্তব অভিজ্ঞতা ভিন্ন ছিল।”

উল্লেখ্য, রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ১৯ জন নিহত ও অন্তত ১৬৪ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বিমানের বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ফলে অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও স্থানীয়দের উদ্ধার কাজ এবং চিকিৎসায় সক্রিয় সহায়তার আহ্বান জানাচ্ছি। নিহতদের শহীদ হিসেবে কবুলের দোয়া করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..