1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোহনপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজন আটক - Janatar Jagoron

মোহনপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজন আটক

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত
মোহনপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজন আটক
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়নপুর গ্রামের মৃত বেলাল সরদারের ছেলে আরমান সরদার (২৬) এবং সাকোঁয়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে সালাউদ্দিন (২১)।

গত ৪ জানুয়ারি শনিবার রাত অনুমানিক ১১টায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদের নিজ বাড়ির এলাকা থেকে তাদের আটক করেন। এ ঘটনায় মোহনপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা (নং-০৮, তারিখ-০৫/০১/২০২৫ ইং) দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত ৫ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ২,০০,০০০ টাকা। জানা গেছে, আসামিরা বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে এই মাদক সংগ্রহ করেছিল।

মোহনপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..