1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুঠিয়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত - Janatar Jagoron

পুঠিয়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
পুঠিয়ায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে, রাজশাহী জেলার, পুঠিয়া উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৩ টার সময় ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলমগীর হোসেন ও আল-আমিন, সদস্য সচিব কৃষক দল, উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়নের সঞ্চালনায়, ৬নং জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক, শ্রী শ্যামল সরকার সমাবেশে সভাপতিত্ব করেন।

এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আরও ধৈর্য ধারণ করতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি সরকার গরীব অসহায় মানুষের সরকার। দেশের সবখানে আওয়ামী লীগের দোসরা ওঁত পেতে বসে আছে। তাই সবাইকে সাবধান থাকতে হবে।

এসময় উক্ত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন, কাদের মোল্লা, আহ্বায়ক ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপি। তরিকুল ইসলাম, সদস্য সচিব ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপি। রিপন আলী, আহবায়ক পুঠিয়া উপজেলা কৃষকদল। মাহাবুর রহমান, সদস্য সচিব পুঠিয়া উপজেলা কৃষকদল। ওছির উদ্দিন, সভাপতি পুঠিয়া পৌর বিএনপি। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলার প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নানান শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..