1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত - Janatar Jagoron

স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জামালপুর।।

জামালপুর জেলার ৬ নং নরুন্দী ইউনিয়নের চৌলিশ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টা ৩০ মিনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মো. এমদাদুল হক, সভাপতি ৬ নং নরুন্দী ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মো. আজাদ রহমান, চেয়ারম্যান, ফুজিসান জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল এবং উপদেষ্টা, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ আহসান হাবীব আদনান, প্রভাষক, জামালপুর মেডিকেল কলেজ ও উপদেষ্টা, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. বখতিয়ার হোসেন, সভাপতি, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

  1. ডা. মোহাম্মদ আহসান হাবীব আদনান
    • বিশেষজ্ঞ: সার্জারি, মেডিসিন, মা ও শিশু রোগ
    • প্রভাষক, জামালপুর মেডিকেল কলেজ
    • যোগ্যতা: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (সার্জারি), সিসিডি (বারডেম)
  2. ডা. জয়ন্ত দেব
    • বিশেষজ্ঞ: মেডিসিন, হাড়-জোড়া, বাত ব্যথা, শ্বাসকষ্ট, চর্ম ও যৌন রোগ
    • যোগ্যতা: এমবিবিএস (ডিইউ), সিএমইউ (সনোমেড)
  3. ডা. মো. মেহেদী হাসান শুভ
    • বিশেষজ্ঞ: আল্ট্রাসনোগ্রাফি
    • আবাসিক মেডিকেল অফিসার, ডা. আদনান ডায়াগনো কমপ্লেক্স এন্ড হসপিটাল

মেডিকেল ক্যাম্পটি সার্বিক সহযোগিতায় ছিল ডা. আদনান ডায়াগনো কমপ্লেক্স এন্ড হসপিটাল, নান্দিনা, জামালপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের এই আয়োজন এলাকার মানুষের কাছে বিশেষ সাড়া ফেলে। রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

এই উদ্যোগ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..