1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টেকনাফ পাহাড় থেকে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

টেকনাফ পাহাড় থেকে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত
কোস্টগার্ড অভিযানে নারী-শিশুসহ মানব পাচার রোধ

অনলাইন ডেস্ক,

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দুর্গম পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

বুধবার (১ অক্টোবর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার দুর্গম পাহাড়ে কয়েকজন নারী-শিশুসহ ব্যক্তিকে আটক করে রাখা হয়েছিল। তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন পাচারকারীরা পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ধরার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর নজরদারি ও অভিযান এখনও চলমান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানব পাচার রোধে কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..