1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত
আইজিপি
Collected Image

অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় অভিযুক্ত ফয়সাল সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নেই।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। তবে সে দেশের বাইরে পালিয়ে গেছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়।

হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, এখনো ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীরা নিজেদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করে না এবং সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তিনি জানান, ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিলেন। পরবর্তীতে যাচাই করে আসল নম্বর প্লেট শনাক্ত করা হয়েছে। বিআরটিএর তথ্য যাচাইসহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

হত্যাকাণ্ডে যাদের নাম উঠে এসেছে, তাদের সবাইকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া উদ্ধার করা চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা হলেও কোনো সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অর্থ পাওয়া যায়নি। যাদের নামে চেক রয়েছে, তারা তারিখ ছাড়া স্বাক্ষর করেছিলেন। এসব অ্যাকাউন্টের বিষয়েও অনুসন্ধান চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..