1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি - Janatar Jagoron

সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পঠিত
যৌথবাহিনী

দেশের বিভিন্ন স্থানে সপ্তাহজুড়ে পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারিসহ নানা অপরাধে সম্পৃক্ত মোট ৫০৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল ছাড়াও দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের আওতাধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

এসব অভিযানের মাধ্যমে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ব্যক্তি, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আইএসপিআর জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে বিভিন্ন শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ছাড়া আইএসপিআর সাধারণ জনগণকে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটবর্তী সেনা ক্যাম্পে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..