1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম: সালাউদ্দিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম: সালাউদ্দিন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
আবরারের আত্মত্যাগে গণঅভ্যুত্থানের সিঁড়ি নির্মিত

অনলাইন ডেস্ক,

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে। জুলাই অভ্যুত্থান আবরারদের আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই শহীদদের ত্যাগের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মিত হয়েছে।”

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে “মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলেই বোঝা যাবে ভিনদেশি আধিপত্যবাদ আমাদের ওপর কিভাবে প্রভাব বিস্তার করেছে। পৃথিবীর বড় দেশগুলো পার্শ্ববর্তী ছোট দেশগুলোতে আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে। তারা অনুগত শাসক, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। আবরার ফাহাদ সেই আধিপত্যবাদের শিকার।”

সালাউদ্দিন আহমেদ যুব সমাজের মধ্যে দেশপ্রেম ও প্রতিরোধের আগুন জ্বলে থাকার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় দেশের পক্ষে কথা বলছে, তারা নতুন প্রজন্মের প্রতীক। তাদের জীবন কেড়ে নিলে এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে।”

তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমাদের নীতি হবে—সবার আগে বাংলাদেশ। এই নীতিই জাতির মুক্তির পথ।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..