1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, মাসিক বেতন ১,৭৫,০০০ টাকা, জিপিএ–২.৫ থাকলেই আবেদন করতে পারবেন। - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, মাসিক বেতন ১,৭৫,০০০ টাকা, জিপিএ–২.৫ থাকলেই আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত
চাকরির সুযোগ

সরকারি বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম ব্যবস্থাপনা পরিচালক। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
পদসংখ্যা: ১

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেল অন্তত ৩.৫ ও ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে, বিশেষ করে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
আবেদনের বয়স: ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ২,০০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (পিঅ্যান্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..