1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পঠিত
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে

১৫ টাকায় ৩০ কেজি চাল! সরকার দিল সুখবর
অনলাইন ডেস্ক

আগস্ট থেকে ফের চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। মাত্র ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে দেশের ৫৫ লাখ অসহায় পরিবার। এমন তথ্য দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির প্রধান ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ অন্যান্যরা।

খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর কর্মসূচির মেয়াদ ছয় মাস করা হয়েছে। গত বছর তা ছিল পাঁচ মাস। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস কর্মসূচি চলবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারি দু’মাস বন্ধ থাকবে।

পুনরায় ফেব্রুয়ারি ও মার্চে আবারও চালু হবে এই সহায়তামূলক খাদ্য কার্যক্রম—এমনটিই জানিয়েছেন খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম বলেন, সরকারের খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। তবে বন্যা ও দুর্যোগ মাথায় রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে চার লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে।

এছাড়া, বেসরকারি পর্যায়ে আরও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি গণমাধ্যমকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..