1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে আরও দুই দেশের বাহিনী প্রস্তুত, হুঁশিয়ারি মোজতবা খামেনির - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম

মধ্যপ্রাচ্যে আরও দুই দেশের বাহিনী প্রস্তুত, হুঁশিয়ারি মোজতবা খামেনির

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পঠিত
মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেন, ‘ইরান তার লড়াই অব্যাহত রাখবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবের পক্ষে রয়েছে এবং নির্দেশনা পাওয়া মাত্রই তারা তাদের অ্যাকশন শুরু করবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম টেলিভিশন ভাষণে তিনি এসব মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক একটি গণমাধ্যম।

সহযোগীদের প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ‘ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস রাখে, তবে এই অঞ্চলে অবস্থান করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ইরানি বাহিনী মূলত মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।’

ইরানের সর্বোচ্চ নেতার ভাষায়, এই অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি দ্রুত বন্ধ করা প্রয়োজন। অন্যথায় সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর আগে ভাষণের শুরুতেই তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশ যখন আক্রমণের মুখে পড়েছিল, তখন ইরানের সামরিক বাহিনীই দেশকে পরাধীনতা বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। সাহসী যোদ্ধারা কঠিন সময়েও দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভূমিকা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..