1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম - Janatar Jagoron
শিরোনাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

স্বর্ণ কিনবেন? এই দামে হাতছাড়া করলে আফসোস করবেন!
অনলাইন ডেস্ক

দেশের বাজারে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। আজ রবিবার (২৯ জুন) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বর্ণের সামগ্রিক দামের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াবে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা।

এছাড়া, সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

এর আগে ২৪ জুনও একবার স্বর্ণের দাম কমানো হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন আসলেও রূপার বাজার স্থির রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম ১ হাজার ৭২৬ টাকা ঠিক রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..