1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীতে কিছুটা বেড়েছে সবজরি দাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাজধানীতে কিছুটা বেড়েছে সবজরি দাম

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২০৫ বার পঠিত
রাজধানী

সবজির মৌসুম ফুরালেই দামে আগুন, ভোক্তার বোঝা বাড়ছে!
অনলাইন ডেস্ক

গত সপ্তাহের তুলনায় রাজধানীর খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কিছুটা চড়েছে। এর মধ্যে বরবটি, বেগুন, কাঁকরোল, করলার দাম বেশি বেড়েছে। বিক্রেতাদের দাবি, বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় তাদের সরবরাহ কমে দাম বাড়ছে।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখতে পেয়েছে গণমাধ্যম।

আজকের বাজারে প্রতি কেজি পটল ৫০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, জালি প্রতিটি ৫০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বলেন, আজ বাজারে এসে দেখি দাম বেশ কিছুটা বেশি। গত সপ্তাহে ৬০ টাকার সবজি এখন ৭০ টাকায়, আবার কিছু সবজি ১০০ টাকায় উঠেছে। সবমিলিয়ে দাম কিছুটা বেড়েছে।

সবজির দামের বিষয়ে রামপুরার বিক্রেতা সাইদুল ইসলাম জানান, সরবরাহ কম থাকায় কিছুটা বেশি দাম পড়ছে। যেসব সবজির দাম চড়েছে সেগুলোর মৌসুম প্রায় শেষ, তাই বাজারে জোগান কম এবং স্বাভাবিকভাবেই দাম বেশি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..