1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশের বাজারে গুগল পে ডিজিটাল লেনদেন শুরু - Janatar Jagoron

দেশের বাজারে গুগল পে ডিজিটাল লেনদেন শুরু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত
গুগল

বাংলাদেশে আসছে গুগল পে, ডিজিটাল লেনদেনের নতুন বিপ্লব!
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হলো গুগলের আধুনিক ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সবাই সাধারণত গুগল পে নামে চেনে। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই নতুন সেবার উদ্বোধন করেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি মিলে এই আধুনিক ডিজিটাল লেনদেন সেবা শুরু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত এবং নিরাপদ পেমেন্ট করতে পারবেন।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশে এবং বিদেশে যে কোনো এনএফসি সমর্থিত পস টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে, ঝামেলামুক্ত লেনদেন করতে পারবেন। গুগল পে-তে রয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপদ রাখবে। তাই তাদের স্মার্টফোন নিজেই হয়ে উঠবে তাদের ডিজিটাল ওয়ালেট। ফলে আর আলাদা প্লাস্টিক কার্ড বহন করার দরকার নেই। আকাশপথে ভ্রমণ, কেনাকাটা বা সিনেমার টিকিট—সবকিছুই এখন মোবাইল ফোনেই হবে লেনদেন।

গণমাধ্যম থেকে জানা গেছে, এই নতুন সেবার ফলে ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বাংলাদেশের ব্যবহারকারীরা পাচ্ছেন আধুনিক ও নিরাপদ অভিজ্ঞতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..