শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নতুন ছয় নোটে নজর কাড়লো বাংলাদেশ ব্যাংক!
অনলাইন ডেস্ক
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে ছয়টি নতুন ডিজাইনের নোটের চমকপ্রদ ছবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নোটগুলোর মনোমুগ্ধকর নকশা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে গণমাধ্যম।